নিয়ম ও শর্তাবলী (বাংলা)
সংস্করণ ২.০ — কার্যকর: ২৬ সেপ্টেম্বর ২০২৬। অর্ডার করার সময় যে সংস্করণ কার্যকর ছিল, সেই অর্ডারে সেটিই প্রযোজ্য।
এই শর্তাবলী আমাদের Order Delivery & Cancellation Policy, Refund Policy এবং Privacy Policy-র সাথে একত্রে প্রযোজ্য। কোনো অসঙ্গতি থাকলে এই শর্তাবলী প্রাধান্য পাবে; তবে কোনো প্রোডাক্ট পেজে উল্লেখিত নির্দিষ্ট শর্ত শুধু সেই প্রোডাক্টের ক্ষেত্রে প্রাধান্য পাবে। বাংলা ও ইংরেজি সংস্করণের মধ্যে অমিল থাকলে বাংলা সংস্করণ প্রাধান্য পাবে।
আমরা একটি তৃতীয় পক্ষের ডিজিটাল সার্ভিস রিসেলার প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক ওটিটি, সফটওয়্যার এবং এআই সাবস্ক্রিপশন সেবা প্রদান করা হয়।
আমরা অনুমোদিত উৎস ও বৈশ্বিক বিক্রেতাদের কাছ থেকে সেবা সংগ্রহ করি এবং প্রোডাক্ট অনুযায়ী আমাদের নিজস্ব পেমেন্ট চ্যানেলের মাধ্যমে সহজভাবে পেমেন্ট সম্পন্ন করার সুবিধা দিয়ে থাকি।
পণ্য ডেলিভারি :-
আমাদের ডেলিভারি অর্ডার প্রদান করার ৬০–২৪০ কর্ম মিনিট এর মধ্যে কাস্টমার এর নিবন্ধিত ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ এ ডেলিভারি করা হয় (গিফট কার্ডের কোড: My Account → Gift Cards — ধারা ৯) আমাদের কর্ম ঘন্টার মধ্যে। কর্মঘন্টা ব্যতীত সময় এ অর্ডার করলে পরবর্তী কর্মসময় এ ডেলিভারি করা হবে। আমাদের অফিস কর্ম সময় বাংলাদেশ সময় সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
ডেলিভারি সময় গণনাঃ
ডেলিভারি সময় অর্ডার করার সময় থেকে কর্মঘন্টার মধ্যে গণনা করা হবে। যদি কোনো গ্রাহক কর্মঘন্টা শেষ হওয়ার কাছাকাছি সময়ে অর্ডার করেন এবং নির্ধারিত ডেলিভারি সময় সম্পূর্ণ না হয়, তবে ডেলিভারি পরবর্তী কর্মঘন্টায় সম্পন্ন করা হবে।
এক্সপ্রেস ডেলিভারিঃ
এক্সপ্রেস ডেলিভারি (৬০-৯০ মিনিট) শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন অর্ডার কর্মঘন্টা শেষ হওয়ার অন্তত ৩০ মিনিট আগে করা হয়। দেরিতে অর্ডার করলে এক্সপ্রেস ডেলিভারি প্রযোজ্য হবে না।
এক্সপ্রেস ডেলিভারির জন্য প্রযোজ্য অতিরিক্ত চার্জ চেকআউটের সময় স্পষ্টভাবে প্রদর্শিত হবে।
পণ্য ফেরত:
আমাদের সকল প্রোডাক্ট ডিজিটাল পণ্য, সেহেতু কোনো ফেরত গ্রহণযোগ্য নয়। তবে ডেলিভারির আগে পর্যন্ত গ্রাহক চাইলে অন্য প্রোডাক্টের সাথে বিনিময় করতে পারবেন।
মূল্য ফেরত:-
ডেলিভারির আগে গ্রাহক নিজে অর্ডার বাতিল করলে ১৫% বাতিল ফি ও ২০৳ platform fee কেটে বাকি অর্থ মূল পেমেন্ট মাধ্যমে ফেরত দেওয়া হবে, অথবা গ্রাহক চাইলে অন্য প্রোডাক্টের সাথে বিনিময় করতে পারবেন। বাতিল ফি পণ্যের দামের ১৫%; ফেরতের পরিমাণ = মোট পরিশোধিত অর্থ − বাতিল ফি − platform fee। ডেলিভারি সম্পন্ন হওয়ার পর মূল্য ফেরতযোগ্য নয়, তবে ধারা ১.১০–১.১১-এর ক্ষেত্র ব্যতীত (replacement সম্ভব না হলে বাকি মেয়াদের অনুপাতে ফেরত)। আমাদের পক্ষ থেকে ডেলিভারি দিতে ব্যর্থ হলে ধারা ৩.৫ অনুযায়ী সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
- গ্রাহক নিজে থেকে অর্ডার বাতিলের অনুরোধ না করলে অর্ডার স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে না।
- একাধিকবার অ্যাক্টিভেশনের জন্য যোগাযোগ করার পরও গ্রাহক সাড়া না দিলে, অর্ডারটি নির্ধারিত মেয়াদকাল পর্যন্ত যেকোনো সময় গ্রহণ করা যাবে।
- তবে নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলে কোনো প্রকার অ্যাক্টিভেশন, রিফান্ড বা দাবি গ্রহণযোগ্য হবে না।
বিক্রয়োত্তর সেবা:-
১. ডিজিটাল ওয়ারেন্টি নীতিমালাঃ
(১.১) প্রতিটি ডিজিটাল পণ্যের জন্য আলাদা ভাবে ওয়ারেন্টি সময় নির্ধারণ করে দেওয়া আছে।
(১.২) কোন পণ্য যদি উক্ত ওয়ারেন্টি সময়ের মধ্যে সমস্যার সম্মুখীন হয় তবে আমরা পণ্য টি যাচাই করে দেখবো।
(১.৩) ওয়ারেন্টি সময়ের মধ্যে পণ্যের সমস্যা থাকলে সেটি আমরা পরিবর্তন করে দেবো।
(১.৪) ক্রেতার ডিভাইস/ইন্টারনেট বা নেটওয়ার্ক জনিত কারণে যদি ডিজিটাল পণ্য অ্যাক্টিভেশন এ সমস্যা হয় তবে ওয়ারেন্টি কার্যকর হবে না।
(১.৫) আমরা সম্পূর্ণ অনলাইন সেবা প্রদান করি; ফোন কলে কোনো সাপোর্ট দেওয়া হয় না। অভিযোগ ও সহায়তার জন্য WhatsApp: 01611900845, অথবা ইমেইল: hi@subscriptionsmartbd.com — কর্মঘণ্টায় (সকাল ১১টা–রাত ১১টা)। অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সমাধান করে জানানো হয়।
(১.৬) সাবস্ক্রিপশন রিনিউ এর ক্ষেত্রে রিনিউবল প্যাকেজ এর মূল্য পরিশোধ করতে হবে। নতুন প্লান এর জন্য প্যাকেজ এর মূল্য অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে।
(১.৭) প্রতিটি সাবস্ক্রিপশনের অফিসিয়াল মেয়াদ, ব্যবহারযোগ্য সময়কাল এবং ওয়ারেন্টি সময় আলাদা হতে পারে। অনেক ক্ষেত্রে স্টুডেন্ট অফার, প্রোমোশনাল ডিল বা তৃতীয় পক্ষের মাধ্যমে সাবস্ক্রিপশন প্রদান করা হয়। তাই অফিসিয়াল মেয়াদ (যেমন ১২ মাস) থাকলেও নির্দিষ্ট কিছু প্রোডাক্টের ক্ষেত্রে প্রকৃত ব্যবহারযোগ্য সময় কম হতে পারে, যা প্রোডাক্টের সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ থাকবে।
(১.৮) এ ধরনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ওয়ারেন্টি সময় প্রদান করা হয়। এই সময়ের মধ্যে কোনো সমস্যা হলে যাচাই সাপেক্ষে আংশিক ওয়ারেন্টি অনুযায়ী পণ্য পরিবর্তন বা এক্সচেঞ্জ করা হবে।
(১.৯) ওয়ারেন্টি সময় শেষ হওয়ার পর কোনো ধরনের দাবি গ্রহণযোগ্য হবে না এবং কোনো গ্রাহক অফিসিয়াল মেয়াদের পুরো সময় দাবি করতে পারবেন না।
(১.১০) পূর্ণ মেয়াদের ওয়ারেন্টির পরিধি: আমরা শুধুমাত্র ক্রয়কৃত সাবস্ক্রিপশন বা সেবা সক্রিয় করে প্রদান করি। প্রোডাক্টে উল্লেখিত ওয়ারেন্টি মেয়াদের মধ্যে (ধারা ১.৭–১.৯ সাপেক্ষে) সাবস্ক্রিপশনের tier-সংক্রান্ত সমস্যা হলে (যেমন Pro/Paid Plan Free হয়ে যাওয়া, downgrade হওয়া বা নিষ্ক্রিয় হয়ে যাওয়া), যাচাই সাপেক্ষে বাকি মেয়াদের জন্য সমাধান বা replacement দেওয়া হবে। replacement বা সমাধান সম্ভব না হলে বাকি মেয়াদের অনুপাতে অর্থ ফেরত দেওয়া হবে।
নিচের বিষয়গুলো ওয়ারেন্টির আওতাভুক্ত নয়: ব্যবহারের সীমা (usage limit, credit, rate limit), এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নিজস্ব কারিগরি সমস্যা বা নীতিমালা পরিবর্তন। এসব ক্ষেত্রে গ্রাহককে প্ল্যাটফর্মের Official Support-এর সাথে যোগাযোগ করতে হবে।
তবে আমাদের পক্ষ থেকে সেবা সক্রিয় বা প্রদান করতে ব্যর্থ হলে ধারা ৩.৫ অনুযায়ী সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। অর্ডার করার মাধ্যমে গ্রাহক এই শর্তে সম্মতি দেন।
(১.১১) গ্রাহকের নিজের account-এ সক্রিয় করা সাবস্ক্রিপশন (যেমন চ্যাটজিপিটি প্লাস):
(ক) গ্রাহকের ব্যবহারের কারণে প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘন, প্ল্যাটফর্ম কর্তৃক account সীমিত, স্থগিত বা বন্ধ হওয়া, অথবা প্ল্যাটফর্মের পক্ষ থেকে গ্রাহকের কাছে কোনো verification (পরিচয়, ফোন নম্বর, বয়স ইত্যাদি) চাওয়া — এসব ক্ষেত্রে কোনো replacement, exchange বা refund প্রযোজ্য নয়। গ্রাহককে সরাসরি প্ল্যাটফর্মের Official Support-এ যোগাযোগ করতে হবে।
(খ) গ্রাহক নিজে প্ল্যাটফর্ম থেকে সাবস্ক্রিপশন বাতিল করলে, plan বা billing/payment তথ্য পরিবর্তন করলে, অথবা প্ল্যাটফর্মের কাছে refund-এর অনুরোধ করলে ওয়ারেন্টি সম্পূর্ণ বাতিল হবে।
(গ) উপরের (ক) বা (খ)-এর কারণে প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের অর্থ ফেরত দিলে, সেই অর্থের উপর গ্রাহকের কোনো দাবি থাকবে না, কারণ আমাদের পক্ষ থেকে সেবা সম্পূর্ণভাবে প্রদান করা হয়েছিল।
(ঘ) গ্রাহকের কোনো দোষ ছাড়াই প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন বাতিল বা অর্থ ফেরত দিলে, সেটি ধারা ১.১০-এর tier-সংক্রান্ত সমস্যা হিসেবে গণ্য হবে এবং বাকি মেয়াদের জন্য সমাধান বা replacement দেওয়া হবে।
২. অন্যান্য সার্ভিস ওয়ারেন্টি নীতিমালাঃ
(২.১) প্রতিটি সার্ভিস এর জন্য আলাদা ভাবে ওয়ারেন্টি সময় নির্ধারণ করে দেওয়া আছে।
(২.২) ওয়ারেন্টি সময়ের মধ্যে উক্ত সার্ভিস এর কোন সমস্যা হলে সেটির সমাধান করে দেওয়া হবে। প্রতিকূল পরিস্থিতি তে সময়ের বিলম্ব হতে পারে।
(২.৩) ওয়ারেন্টি সময় ব্যতীত অথবা ক্রেতার ডিভাইস জনিত সমস্যার ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হবে না।
(২.৪) আমাদের ওয়েবসাইট এবং পরিষেবায় সকল গ্রাহক সমান, এবং কেউই বিশেষ পরিচয় বা অবস্থান দেখিয়ে অতিরিক্ত কোনো সুবিধা পাবে না। সবার জন্য একই নিয়ম ও শর্ত প্রযোজ্য থাকবে, এবং আমরা ন্যায্য সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ (ধারা ২.৭ সাপেক্ষে)।
(২.৫) আমাদের প্রতিনিধিদের প্রতি অপমানজনক ভাষা ব্যবহার, গালাগালি বা অশোভন আচরণ কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের আচরণ পরিলক্ষিত হলে আমরা আপনার সাবস্ক্রিপশন বাতিল করার অধিকার সংরক্ষণ করি এবং প্রয়োজনে বা ক্ষেত্রবিশেষে বাংলাদেশে প্রযোজ্য সাইবার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি (ধারা ২.৭ অনুযায়ী)।
(২.৬) আমাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশনগুলোর (যেমন ৬ মাস বা ১ বছর) ক্ষেত্রে, যদি ব্যবস্থাপনার কারণে কোনো গ্রাহক নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত মাস ব্যবহার করেন, তবে সেই অতিরিক্ত সময়ের জন্য নম্রভাবে বিলের অনুরোধ করা হবে। তবে, গ্রাহকের সম্মতি ব্যতীত কোনোপ্রকার বাধ্যবাধকতা তৈরি করা হবে না। এছাড়াও, বিশেষ বিবেচনায় আমরা অনেক সময় নিয়মিত ব্যবহারকারীদের রিনিউ রিমাইন্ডার প্রদান থেকে বিরত থাকি।
(২.৭) সেবা প্রদান ও প্রত্যাখ্যানের অধিকার: Subscriptions Mart BD নিজস্ব বিবেচনায় যেকোনো অর্ডার গ্রহণ, বাতিল বা কোনো অ্যাকাউন্টে সেবা সীমিত করার অধিকার সংরক্ষণ করে। এর কারণের মধ্যে রয়েছে, তবে এতে সীমাবদ্ধ নয়: প্রকাশিত শর্ত নিয়ে বারবার বিরোধ, প্রতিনিধিদের প্রতি অশোভন আচরণ, chargeback-এর অপব্যবহার, প্রতারণার সন্দেহ, যাচাইকরণ সম্পন্ন না করা, অথবা গ্রাহকের প্রয়োজন আমাদের ডেলিভারি পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়া। এ ধরনের ক্ষেত্রে যেসব অর্ডার ডেলিভারি হয়নি, তার সম্পূর্ণ মূল্য মূল পেমেন্ট মাধ্যমে ফেরত দেওয়া হবে। কোনো গ্রাহক আমাদের কাছ থেকে সেবা নিতে আমাদের বাধ্য করতে পারবেন না। এই সিদ্ধান্ত কারও ধর্ম, লিঙ্গ, জাতিগত পরিচয় বা অনুরূপ ব্যক্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে নেওয়া হয় না।
৩. প্রোডাক্ট ডেলিভারি পদ্ধতি:
(৩.১) যেহেতু আমাদের সার্ভিস গুলো ডিজিটাল, সেহেতু আমাদের সকল প্রোডাক্ট ডেলিভারি করা হয় হোয়াটসএপ/ ইমেইলের মাধ্যমে (গিফট কার্ডের কোড: My Account → Gift Cards — ধারা ৯)।
(৩.২) অবশ্যই সঠিক ইমেইল ও হোয়াটসএপ নাম্বার প্রদান করে অর্ডার করতে অনুরোধ করা হচ্ছে, যদি ভুল ইমেইল দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে।
(৩.৩) কোনো প্রোডাক্ট স্টকে না থাকলে তার পাশে “Out of stock” দেখানো হবে এবং সেই প্রোডাক্টের জন্য পেমেন্ট নেওয়া হবে না। অর্ডারের পরে প্রোডাক্ট অপ্রাপ্য হলে ধারা ৩.৫ প্রযোজ্য।
(৩.৪) মূল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেকোনো সময় তাদের প্ল্যান, মূল্য বা প্রাপ্যতা পরিবর্তন করতে পারে।
(৩.৫) অর্ডার করার পর কোনো প্রোডাক্ট অপ্রাপ্য হলে বা আমাদের পক্ষ থেকে ডেলিভারি সম্ভব না হলে, অর্ডারের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রাহককে জানানো হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ অর্থ মূল পেমেন্ট মাধ্যমে ফেরত প্রদান করা হবে (পেমেন্ট মাধ্যমের নিজস্ব প্রক্রিয়াকরণ সময় ব্যতীত)। এক্ষেত্রে কোনো চার্জ থাকলে তা আমরা বহন করব। গ্রাহক চাইলে refund-এর পরিবর্তে অন্য প্রোডাক্ট নিতে পারবেন, তবে তা সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছাধীন।
৪. ওয়ারেন্টি সাপোর্ট প্রদানের পদ্ধতিঃ
(৪.১) ওয়ারেন্টি সময়কালে ক্রেতা সমস্যা সম্মুখীন হলে সাপোর্ট দেওয়া হবে (রিমোট) ভাবে, অর্থাৎ ক্রেতার ডিভাইসে TeamViewer, AnyDesk অথবা WhatsApp screen sharing থাকা বাধ্যতামূলক।
(৪.২) প্রতিটি প্রোডাক্টের বিস্তারিত দেখে অর্ডার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
(৪.৩) প্রোডাক্টের বিবরণের বাইরের কোনো দাবি গ্রহণযোগ্য নয়; তবে যেকোনো অভিযোগ ধারা ১.৫-এর মাধ্যমে জানানো যাবে।
৫. পেমেন্ট পলিসিঃ
(৫.১) [বাতিল — দেখুন ধারা ৫.২]
(৫.২) Checkout-এ দেখানো পেমেন্ট মাধ্যমে পেমেন্ট চ্যানেলের চার্জ (সাধারণত ১–৩%) প্রযোজ্য। Gateway পেজে পেমেন্ট চ্যানেল (bKash, Nagad, কার্ড ইত্যাদি) বেছে নিলে সেই চ্যানেলের চার্জ মোট অঙ্কে যোগ হয়ে দেখায়, পেমেন্ট নিশ্চিত করার আগেই।
(৫.৩) [বাতিল — দেখুন ধারা ৫.২]
(৫.৪) প্রতিটি অর্ডারের ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে যাচাইকরণ প্রক্রিয়া প্রযোজ্য হতে পারে।
(৫.৫) অর্ডারে প্রদত্ত নম্বর এবং পেমেন্ট নম্বর ভিন্ন হলে মালিকানা যাচাইকরণ প্রয়োজন হতে পারে।
(৫.৬) যাচাইকরণের জন্য জাতীয় পরিচয়পত্র, লাইভ সেলফি বা ভিডিও যাচাইকরণ চাওয়া হতে পারে।
(৫.৭) যাচাইকরণ সম্পন্ন না করলে অর্ডার স্থগিত বা বাতিল করা হতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে মালিকানা নিশ্চিত (Owner Claim) না হলে অর্ডার বাতিল হবে এবং অর্থ শুধুমাত্র যে পেমেন্ট অ্যাকাউন্ট থেকে পরিশোধ করা হয়েছিল সেখানেই ফেরত দেওয়া হবে।
(৫.৮) প্রতিটি অর্ডারে ২০৳ platform fee প্রযোজ্য, যা checkout-এ পেমেন্টের আগে দেখানো হয়। Platform fee ফেরতযোগ্য নয়; তবে আমাদের পক্ষ থেকে ডেলিভারি ব্যর্থ হলে এই fee ও পেমেন্ট মাধ্যমের চার্জসহ সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে (ধারা ৩.৫)। গ্রাহক নিজে ডেলিভারির আগে বাতিল করলে: বাতিল ফি পণ্যের দামের ১৫%; ফেরতের পরিমাণ = মোট পরিশোধিত অর্থ − বাতিল ফি − platform fee; এর বাইরে কোনো চার্জ কাটা হবে না।
৬. শেয়ার্ড সাবস্ক্রিপশন নীতিমালা:
(৬.১) শেয়ার্ড সাবস্ক্রিপশনে গ্রাহকের ব্যবহারজনিত কোনো অস্বাভাবিক কার্যকলাপ ধরা পড়লে, আমরা সাবস্ক্রিপশন বাতিল করার অধিকার সংরক্ষণ করি। এ ধরনের ক্ষেত্রে অবশিষ্ট সময় অনুযায়ী আংশিক রিফান্ড আমাদের বিবেচনা সাপেক্ষে প্রদান করা হতে পারে; অন্যথায় কোনো রিফান্ড প্রদান করা হবে না।
(৬.২) যদি কেউ সাবস্ক্রিপশন শেয়ার বা পুনরায় বিক্রি করে, তাহলে তার ওয়ারেন্টি সম্পূর্ণরূপে বাতিল করা হবে।
(৬.৩) যে পরিষেবা যা অফার করা হয়েছে সেটিই প্রদান করা হবে, অতিরিক্ত কিছু দাবি করা যাবে না। উদাহরণস্বরূপ, যদি নেটফ্লিক্সে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ থাকে, তবে শুধুমাত্র সাইন ইন কোড প্রদান করা হবে, পাসওয়ার্ড নয়।
(৬.৪) আমাদের শর্তাবলীর বাইরে কোনো অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
(৬.৫) একাধিক ডিভাইসে লগইন বা অস্বাভাবিক ব্যবহার (Different Device Linking) ধরা পড়লে সাবস্ক্রিপশন সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।
(৬.৬) একাউন্টের যেকোন তথ্য পরিবর্তন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৭. রিনিউ রিমাইন্ডার সম্পর্কিত নীতিমালা
আমাদের নেটফ্লিক্স বা অন্যান্য সাবস্ক্রিপশন সার্ভিসে রিনিউ রিমাইন্ডার দেওয়া বাধ্যতামূলক নয়।
তবে গ্রাহকের সুবিধার্থে আমরা অনেক সময় ম্যানুয়ালি রিনিউ রিমাইন্ডার পাঠিয়ে থাকি।
এটি সিস্টেম অটোমেটেড নয়, তাই কোনো সময় রিমাইন্ডার মিস হলে গ্রাহক যেন এমন অভিযোগ না করেন:
“আপনারা রিনিউ রিমাইন্ডার দেননি কেন?”
আমরা স্পষ্টভাবে জানিয়ে রাখছি, রিনিউ রিমাইন্ডার দেওয়া আমাদের বাধ্যতামূলক সেবা নয়। এটি একটি অতিরিক্ত কাস্টমার-ফ্রেন্ডলি ফিচার মাত্র।
৮. পাসওয়ার্ডবিহীন অ্যাক্টিভেশন ও টেকনিক্যাল সীমাবদ্ধতা:
(৮.১) কিছু সাবস্ক্রিপশনে পাসওয়ার্ডবিহীন অ্যাক্টিভেশন (যেমন সাইন-ইন কোড বা ইমেইল কোড) ব্যবহৃত হয়।
(৮.২) ব্রাউজারের ক্যাশ বা কুকি মুছে ফেলা, আইপি পরিবর্তন, ক্লিনার সফটওয়্যার ব্যবহার, সার্ভার রিফ্রেশ বা ডিভাইস পরিবর্তনের কারণে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হতে পারে, যা সম্পূর্ণ টেকনিক্যাল বিষয়।
(৮.৩) এই ধরনের সমস্যার জন্য কর্মঘন্টার বাইরে কোনো সাপোর্ট প্রদান করা হবে না এবং কোনো অতিরিক্ত সময় বা মেয়াদ বৃদ্ধি করা হবে না।
(৮.৪) এই ধরনের সমস্যা এড়াতে ব্যক্তিগত (Private) সাবস্ক্রিপশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
(৮.৫) শেয়ার্ড সাবস্ক্রিপশন ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের সমস্যা সম্পূর্ণভাবে গ্রাহকের নিজ দায়িত্বে পড়বে।
৯. ডিজিটাল কোড ও গিফট কার্ড নীতিমালা:
(৯.১) প্রতিটি ডিজিটাল কোড / গিফট কার্ড নির্দিষ্ট অঞ্চল (Region), কারেন্সি ও প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী কাজ করে। কোনটি কোথায় কাজ করবে তা প্রোডাক্ট পেজে উল্লেখ থাকে।
(৯.২) কেনার আগে নিজের অ্যাকাউন্টের অঞ্চল ও কারেন্সি প্রোডাক্টের সাথে মিলিয়ে নেওয়া সম্পূর্ণ ক্রেতার দায়িত্ব।
(৯.৩) কোড ডেলিভারি বা প্রদর্শনের পর অঞ্চল, কারেন্সি বা অ্যাকাউন্ট না মেলার কারণে কোনো রিফান্ড বা পরিবর্তন প্রযোজ্য নয়।
(৯.৪) কোনো কোড invalid বা পূর্বে ব্যবহৃত প্রমাণিত হলে ইস্যুয়ার (কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান)-এর যাচাই সাপেক্ষে কোড পরিবর্তন বা রিফান্ড দেওয়া হবে।
(৯.৫) VPN/Proxy ব্যবহার অনেক প্ল্যাটফর্মের (যেমন Steam) শর্তের পরিপন্থী। এর ফলে অ্যাকাউন্টে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার দায় সম্পূর্ণ ক্রেতার। আমরা VPN ব্যবহারের পরামর্শ দেই না।
(৯.৬) অর্ডার করার সময় নিয়ম ও শর্তাবলী গ্রহণ করার মাধ্যমে ক্রেতা এই নীতিমালায় সম্মত হন।
(৯.৭) গিফট কার্ডের কোড/কী reveal বা ডেলিভারি হলে অর্ডার সম্পন্ন (Completed) বলে গণ্য হবে; এরপর বাতিল প্রযোজ্য নয়, আর রিফান্ড শুধু ধারা ৯.৪-এর ক্ষেত্রে।
(৯.৮) প্রয়োজনে পেমেন্ট হোল্ডারের লাইভ ভিডিও/সেলফি যাচাই চাওয়া হতে পারে; ২৪ ঘণ্টার মধ্যে যাচাই না হলে ধারা ৫.৭ প্রযোজ্য।
১০. অ্যাক্টিভেশন পদ্ধতি ও পাসওয়ার্ড
(১০.১) প্রতিটি প্রোডাক্টের অ্যাক্টিভেশন পদ্ধতি (যেমন family invitation, গ্রাহকের account-এ activation, readymade account, code/key) কেনার আগে প্রোডাক্ট পেজে উল্লেখ করা থাকে। গ্রাহকের ব্যক্তিগত, কর্মস্থলের বা প্রাতিষ্ঠানিক নীতির সাথে এই পদ্ধতি না মিললে তা refund-এর ভিত্তি হিসেবে গণ্য হবে না; এমন ক্ষেত্রে অনুগ্রহ করে অর্ডার করবেন না।
(১০.২) গ্রাহকের account-এ activation দরকার হলে গ্রাহক শুধু একটি অস্থায়ী পাসওয়ার্ড দেবেন এবং activation-এর পর নিজে পরিবর্তন করবেন (Privacy Policy §৩)। Readymade account-এর ক্ষেত্রে আমরা email ও password প্রদান করি। Code/key-ভিত্তিক প্রোডাক্টে কোনো পাসওয়ার্ড লাগে না।
(১০.৩) 2-step verification চালু রাখা যাবে; activation-এর সময় প্রয়োজনীয় কোড দিতে গ্রাহককে প্রস্তুত থাকতে হবে।
(১০.৪) প্রোডাক্ট পেজে উল্লেখিত মেয়াদই প্রযোজ্য। যেসব প্রোডাক্টের প্রকৃত মেয়াদ ক্যালেন্ডার মাসের চেয়ে কম (যেমন ২৮ দিন), সেগুলোর পেজে ও variation-এ তা দিনে উল্লেখ থাকবে।
১১. ফিজিক্যাল পণ্য:
(১১.১) ফিজিক্যাল পণ্য পেমেন্টের ৪৮ ঘণ্টার মধ্যে কুরিয়ারে হস্তান্তর করা হয়; ঢাকার ভেতরে ৩–৫ কর্মদিবস (সর্বোচ্চ ৫ দিন), ঢাকার বাইরে ৩–৭ কর্মদিবস (সর্বোচ্চ ১০ দিন)।
(১১.২) নির্ধারিত সময়ে ডেলিভারি দিতে ব্যর্থ হলে ধারা ৩.৫ অনুযায়ী সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
(১১.৩) ডিজিটাল পণ্যের ডেলিভারি সময় (৬০–২৪০ মিনিট) ফিজিক্যাল পণ্যে প্রযোজ্য নয়।
বিশেষ ভাবে লক্ষণীয়ঃ
আমরা তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারী হিসেবে কাজ করি এবং বিভিন্ন কোম্পানির পরিষেবাগুলো আমাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করি, যা ক্রেতাদের ক্রয় করতে সহায়তা করে। মূল পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলো তাদের নিজস্ব পরিষেবা কনটেন্ট, পলিসি এবং মূল্য পরিবর্তন, সার্ভার রক্ষণাবেক্ষণ, এবং সেবা বাতিল বা শর্তাদি সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। এসব পরিবর্তনের জন্য আমাদের ওয়েবসাইট কোনো দায়িত্ব বহন করবে না।
আমরা শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করি এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলোর জন্য দায়ী নই। ক্রেতাদের উচিত কোনো পরিষেবা ক্রয় করার আগে মূল পরিষেবা প্রদানকারী কোম্পানির নিয়মাবলী এবং শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া। তবে ডেলিভারি ব্যর্থতা ও ওয়ারেন্টি-সংক্রান্ত আমাদের দায়িত্ব (ধারা ৩.৫ ও ১.১০) এর দ্বারা সীমিত হবে না।
Subscriptions Mart BD যেকোনো সময় শর্ত পরিবর্তন করতে পারে; পরিবর্তিত শর্ত প্রকাশের তারিখের পরের অর্ডারে প্রযোজ্য হবে।
সংযুক্ত পেইজঃ
Order Delivery & Cancellation Policy.
Refund and Returns Policy , About US , Privacy Policy
উক্ত শর্তগুলো মেনে নিয়ে আপনি অর্ডার করছেন; শর্তের বাইরের কোনো দাবি গ্রহণযোগ্য নয়।
Terms & Conditions (English Version)
Terms & Conditions
Version 2.0 — Effective: 26 September 2026. The version in effect at the time of an order applies to that order.
These Terms apply together with our Order Delivery & Cancellation Policy, Refund Policy and Privacy Policy. In case of conflict, these Terms prevail; however, product-specific terms stated on a product page prevail for that product only. In case of any inconsistency between the Bangla and English versions, the Bangla version shall prevail.
We operate as a third-party digital service reseller platform, where we provide various international OTT, software, and AI subscription services.
We collect services from authorized sources and global sellers and offer customers a simple and convenient payment process through our own payment channels based on each product.
Product Delivery:
Our delivery is completed within 60–240 working minutes after placing the order, through the customer’s registered email or WhatsApp (gift card codes: My Account → Gift Cards — Section 9), during our working hours.
If an order is placed outside working hours, delivery will be completed in the next working period.
Our office hours are from 11:00 AM to 11:00 PM (Bangladesh Time).
Delivery Time Calculation:
Delivery time is calculated from the time the order is placed, within working hours.
If a customer places an order close to the end of working hours and the delivery time cannot be fully covered, the delivery will be completed in the next working session.
Express Delivery:
Express delivery (60–90 minutes) is only applicable if the order is placed at least 30 minutes before the end of working hours.
If the order is placed late, express delivery will not be applicable.
Any additional charge for express delivery will be clearly shown during checkout.
Product Return:
All our products are digital goods, therefore returns are not accepted.
However, before delivery, the customer may choose to exchange the order for another product.
Refund Policy:
If the customer cancels an order before delivery, the remaining amount after deducting the 15% cancellation fee and the ৳20 platform fee will be refunded to the original payment method, or the customer may choose to exchange it for another product. The cancellation fee is 15% of the product price; refund = total amount paid − cancellation fee − platform fee. After delivery is completed, the price is non-refundable, except under Sections 1.10–1.11 (proportional refund if replacement is not possible). If we fail to deliver, the full amount will be refunded under Section 3.5.
If the customer does not request cancellation, the order will not be automatically cancelled.
If multiple attempts are made to provide activation but the customer does not respond, the order can still be received within the validity period.
Once the validity period expires:
- No activation
- No refund
- No claims will be accepted
After-Sales Service:
1. Digital Warranty Policy:
(1.1) Each digital product has a separate warranty period.
(1.2) If any product faces an issue within the warranty period, we will verify the product.
(1.3) If a problem is confirmed within the warranty period, the product will be replaced.
(1.4) Warranty will not be applicable if the issue is caused by the customer’s device, internet, or network.
(1.5) We provide a fully online service; no support is provided by phone call. For complaints and support, contact us via WhatsApp: 01611900845, or email: hi@subscriptionsmartbd.com — during working hours (11:00 AM–11:00 PM). Complaints are resolved and responded to within 72 hours of receipt.
(1.6) For subscription renewals, the renewal package price must be paid. For new plans, charges will apply based on the package.
(1.7) The official duration, usable validity, and warranty period of each subscription may differ. In many cases, subscriptions are provided through student offers, promotional deals, or third-party sources. Therefore, even if the official duration is longer (e.g., 12 months), the actual usable time may be shorter, which will be mentioned in the product description.
(1.8) In such cases, a specific warranty period is provided. If any issue occurs within this period, a partial warranty-based replacement or exchange will be provided after verification.
(1.9) After the warranty period ends, no claims will be accepted, and customers cannot demand the full official duration.
(1.10) Scope of Full-Period Warranty: We only activate and deliver the purchased subscription or service. If a tier-related issue occurs within the warranty period stated on the product (subject to Sections 1.7–1.9) (e.g. a Pro/Paid plan becomes Free, is downgraded or becomes inactive), a resolution or replacement will be provided for the remaining period, subject to verification. If a replacement or resolution is not possible, a refund proportional to the remaining period will be provided.
The warranty does not cover usage limits (usage caps, credits, rate limits) or the platform’s own technical problems or policy changes. In such cases the customer must contact the platform’s Official Support.
However, if we fail to activate or deliver the service, the full amount will be refunded under Section 3.5. By placing an order, the customer agrees to these terms.
(1.11) Subscriptions activated on the customer’s own account (e.g. an AI chat subscription):
(a) If the platform’s policies are violated through the customer’s use, the account is limited, suspended or banned by the platform, or the platform requests verification from the customer (identity, phone number, age, etc.), no replacement, exchange or refund applies. The customer must contact the platform’s Official Support directly.
(b) If the customer cancels the subscription on the platform, changes the plan or billing/payment details, or requests a refund from the platform, the warranty is fully void.
(c) If the platform refunds the subscription payment because of (a) or (b), the customer has no claim to that amount, as our service was fully delivered.
(d) If the platform cancels or refunds the subscription without any fault of the customer, it will be treated as a tier-related issue under Section 1.10, and a resolution or replacement will be provided for the remaining period.
2. Other Service Warranty Policy:
(2.1) Each service has its own warranty period.
(2.2) If any issue occurs within the warranty period, it will be resolved. Delays may occur due to unavoidable circumstances.
(2.3) Warranty will not be applicable after the warranty period or if the issue is caused by the customer’s device.
(2.4) All customers are treated equally on our website and services. No one will receive extra benefits based on identity or status (subject to Section 2.7).
(2.5) Using abusive language, insults, or inappropriate behavior towards our representatives is strictly prohibited. If such behavior is observed, we reserve the right to cancel your subscription and, if necessary, take appropriate action under applicable cyber laws in Bangladesh (in accordance with Section 2.7).
(2.6) For long-term subscriptions (such as 6 months or 1 year), if a customer uses more time than agreed due to management reasons, we may politely request payment for the extra usage. However, no obligation will be created without the customer’s consent. In some cases, we may choose not to send renewal reminders for regular users.
(2.7) Right to Accept or Decline Service: Subscriptions Mart BD reserves the right, at its sole discretion, to accept, decline or cancel any order, or to restrict any account, including but not limited to cases of repeated disputes over disclosed terms, abusive conduct toward our representatives, chargeback abuse, suspected fraud, incomplete verification, or where a customer’s requirements are incompatible with our delivery methods. In such cases, the full amount for any undelivered order will be refunded to the original payment method. No customer is entitled to compel us to provide service. Such decisions are never based on religion, gender, ethnicity or similar personal characteristics.
3. Product Delivery Process:
(3.1) Since our services are digital, all products are delivered via WhatsApp or email (gift card codes: My Account → Gift Cards — Section 9).
(3.2) Customers are requested to provide correct email and WhatsApp numbers while placing an order. If incorrect information is provided, the customer must contact us.
(3.3) If a product is out of stock, “Out of stock” will be shown next to it and no payment will be taken for it. If a product becomes unavailable after an order, Section 3.5 applies.
(3.4) The original service provider may change plans, pricing, or availability at any time.
(3.5) If a product becomes unavailable after an order is placed or we are unable to deliver, the customer will be informed within 48 hours of the order and the full amount will be refunded to the original payment method within the following 72 hours (excluding the payment provider’s own processing time). Any charges in this case will be borne by us. The customer may choose another product instead of a refund, but this is entirely at the customer’s choice.
4. Warranty Support Process:
(4.1) During the warranty period, support will be provided remotely. The customer must have access to tools such as TeamViewer, AnyDesk, or WhatsApp screen sharing.
(4.2) Customers are requested to review product details before placing an order.
(4.3) Claims outside the product description will not be accepted; however, any complaint may be raised through Section 1.5.
5. Payment Policy:
(5.1) [Void — see Section 5.2]
(5.2) For the payment methods shown at checkout, the payment channel’s charge (usually 1–3%) applies. When a payment channel (bKash, Nagad, card, etc.) is selected on the gateway page, that channel’s charge is added to the total and shown before the payment is confirmed.
(5.3) [Void — see Section 5.2]
(5.4) For security purposes, verification may be required for certain orders.
(5.5) If the order number and payment number differ, ownership verification may be required.
(5.6) Verification may include national ID, live selfie, or video verification.
(5.7) If verification is not completed, the order may be held or cancelled. If ownership is not confirmed within 24 hours, the order will be cancelled and the amount will be refunded only to the payment account from which it was paid.
(5.8) A platform fee of ৳20 applies to every order and is shown at checkout before payment. The platform fee is non-refundable; however, if we fail to deliver, the full amount including this fee and the payment provider’s charge will be refunded (Section 3.5). If the customer cancels before delivery: the cancellation fee is 15% of the product price; refund = total amount paid − cancellation fee − platform fee; no other charge is deducted.
6. Shared Subscription Policy:
(6.1) If any unusual activity caused by the customer’s use is detected in a shared subscription, we reserve the right to cancel the subscription. In such cases, a partial refund may be provided based on the remaining time at our discretion; otherwise, no refund will be issued.
(6.2) If a subscription is shared or resold, the warranty will be completely void.
(6.3) Only the service that has been offered will be provided. For example, if password sharing is restricted (such as Netflix), only sign-in code access will be provided, not passwords.
(6.4) Requests outside our terms will not be accepted.
(6.5) If multiple device logins or unusual activity (Different Device Linking) is detected, the subscription may be temporarily or permanently suspended.
(6.6) Changing any account information is strictly prohibited.
7. Subscription Renewal Reminder Policy:
We are not obligated to provide renewal reminders for Netflix or other subscription services.
However, for customer convenience, we may manually send reminders in some cases.
This is not an automated system. If a reminder is missed, customers are requested not to complain.
Renewal reminders are an optional, customer-friendly feature and not a guaranteed service.
8. Password-less Activation & Technical Limitations:
(8.1) Some subscriptions use password-less activation (such as sign-in code or email code).
(8.2) Logging out may occur due to cache clearing, cookie deletion, IP changes, cleaner tools, server refresh, or device changes. This is a technical limitation.
(8.3) For such issues, no support will be provided outside working hours, and no additional time or validity extension will be given.
(8.4) To avoid such issues, customers are advised to use private subscriptions.
(8.5) When using shared subscriptions, these issues are entirely the responsibility of the customer.
9. Digital Codes & Gift Cards Policy:
(9.1) Every digital code / gift card works only under its stated region, currency and platform rules, as shown on the product page.
(9.2) The buyer is fully responsible for checking that their account region and currency match the product before purchase.
(9.3) No refund or exchange is available for region, currency or account mismatch once a code has been delivered or revealed.
(9.4) Codes proven invalid or previously used will be replaced or refunded after Issuer verification.
(9.5) Using a VPN or proxy violates the terms of many platforms (e.g. Steam). Any resulting action on the account is solely the buyer’s responsibility. We do not recommend VPN use.
(9.6) By accepting the Terms & Conditions at checkout, the buyer agrees to this policy.
(9.7) Once a gift card code/key is revealed or delivered, the order is considered Completed; cancellation no longer applies, and a refund is possible only under Section 9.4.
(9.8) Live video/selfie verification of the payment holder may be requested; if not completed within 24 hours, Section 5.7 applies.
10. Activation Method and Passwords
(10.1) Each product’s activation method (e.g. family invitation, activation on the customer’s account, readymade account, code/key) is stated on its product page before purchase. If the method conflicts with the customer’s personal, employer or organizational policies, this is not grounds for a refund; in such cases please do not place the order.
(10.2) Where activation on the customer’s account is required, the customer must provide only a temporary password and change it after activation (Privacy Policy §3). For readymade accounts, we provide the email and password. Code/key-based products require no password.
(10.3) 2-step verification may stay enabled; the customer must be ready to provide the required code during activation.
(10.4) The validity stated on the product page applies. Where a product’s actual validity is shorter than a calendar month (e.g. 28 days), it will be stated in days on the product page and variation.
11. Physical Products:
(11.1) Physical products are handed to the courier within 48 hours of payment; delivery takes 3–5 working days inside Dhaka (max 5 days) and 3–7 working days outside Dhaka (max 10 days).
(11.2) If delivery is not made within this time, the full amount will be refunded under Section 3.5.
(11.3) The delivery time for digital products (60–240 minutes) does not apply to physical products.
Special Attention:
We operate as a third-party service provider and list services from various companies on our website to help customers make purchases.
The original service providers reserve the right to change their service content, policies, pricing, server maintenance, or availability at any time. We are not responsible for such changes.
We act only as a platform and are not responsible for matters beyond our control. Customers are advised to review the original service provider’s terms before purchasing. However, this does not limit our obligations regarding delivery failure and warranty (Sections 3.5 and 1.10).
Subscriptions Mart BD may change these terms at any time; changes apply to orders placed after the publication date.
By placing the order, you agree to these terms. Claims outside these conditions will not be accepted.
More About Our Policy
- Privacy Policy
- Refund and Return Policy
- Order Delivery & Cancellation Policy.